প্রধান শিক্ষকের বাণী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাবলী সম্পাদনে আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও বোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের উদ্যোগের কথা জেনে আমি অত্যন্ত আনন্দিত।

তিস্তা নদীর কোলঘেষে অবস্থিত আমাদের ঐতিহ্যবাহী থেতরাই বিএল উচ্চ বিদ্যালয়, যা ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীর সংখ্যা ও পড়ালেখার মান—উভয় ক্ষেত্রেই এ বিদ্যালয়ের সুনাম সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।

উন্নত ও জ্ঞাননির্ভর সমাজ গঠনে শিক্ষাই হলো প্রধান হাতিয়ার। আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিভিত্তিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য আমাদের বিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীতেও আমাদের বিজ্ঞ শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষানুরাগী সবাই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতিতে নিরলসভাবে অবদান রাখবেন।

আমি বিদ্যালয়ের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি এবং সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

প্রধান শিক্ষক
থেতরাই বিএল উচ্চ বিদ্যালয়
থেতরাই ইউনিয়ন, উলিপুর, কুড়িগ্রাম।